Posts

Showing posts with the label ভৌতিক গল্প

পরশ পাথর

  পরশ পাথর রাজ চক্রবর্ত্তী রাজভবন ছাড়িয়ে আসতেই মেঘ ভেঙে জলের ধারা নেমে এল। কার্জন পার্কের মুখটা অন্ধকার । রূপক বাধ্য হয়েই পার্কে ঢুকে প্যানিওটি ফাউন্টেনের দিকে ছুটলো। লর্ড কার্জনের সাধের ফাউন্টেনের উপরের চালাটা যে কোন সময় ভেঙে পড়তে পারে। অন্ধকারে হাতড়ে সিড়ির উপরের ধাপে জড়োসড়ো হয়ে দাঁড়াল রূপক। চারদিকে আগাছায় ভর্তি, অথচ কলকাতা পুরসভার হেরিটেজ সাইটগুলির তালিকায় এটি গ্রেড ওয়ান সৌধ। একমাত্র সম্বল পঞ্চাশ টাকার নোটটা ভিজেছে কিনা দেখে নিল রূপক। সত্যজিৎ রায়ের পরশ পাথর সিনেমায় এখানেই পরেশচন্দ্র দত্ত পেয়েছিলেন পরশ পাথর। সেদিনটাও এমনই বৃষ্টি ছিল । আহা আজ আমি যদি একটি পেতাম। কথাটা ভেবে ঘুরতেই শক্ত কি যেন পায়ে লাগল রূপকের । নিচু হতেই একটা ছোট ইঞ্চি তিনেকের পাথরের মূর্তি হাতে উঠে এল। কালচে মূর্তিটা যে কিসের সেটা বোঝা মুশকিল। বিদ্যুৎ চমকে দেখা গেল মূর্তিটা রোগা পাতলা কোন এক দেবতার। মাথায় জটা, একটা হাত উপরের দিকে তোলা। কতদিন এখানে পড়ে আছে কে জানে! ধুলোয় কাদায় একেবারে জবজবে হয়ে রয়েছে। কেবল চোখ দুটো উজ্জ্বল আর টকটকে লাল। এখানে এটা এল কি করে? পরশ পাথর নয় তো? লোহার কিছু একটা প...

প্রতিশোধ

  প্রতিশোধ রাজ চক্রবর্ত্তী নৃসিংহ দত্ত রাতের খাওয়া শেষ করে ব্যলকনিতে এসে ইজি চেয়ারটায় বসলেন । এটা তার বহু দিনের অভ্যাস । বাড়িতে থাকলে রাত্রে খাওয়ার শেষে অন্তত এক ঘন্টা এখানে এই চেয়ারটায় তাঁর বসা চাইই চাই । স্ত্রী মারা যাওয়ার পর বালিগঞ্জ প্লেসের এই ছোট দোতলা বাড়িটাতে যখন উঠে আসেন তখন তার বয়েস চৌষট্টি । নিঃসন্তান নৃসিংহ দত্তের নিটক আত্মীয় বলতেও তেমন কেউ নেই । পেশায় লেখক নৃসিংহ নিজের কল্পনার জগতে বাঁচতেই পছন্দ করেন । মাঝে মধ্যে লেখার কাজে বা কোন সভা অনুষ্ঠানে যোগ দিতে যখন বাইরে কোথাও যেতে হয় তখন এই বাড়ি পাহারার দায়িত্বে থাকে নরেন । সে এই পাড়াতেই সাত আটটা বাড়ি পরে থাকে । এক সাহিত্য সম্মেলনে তার সাথে আলাপ নৃসিংহের । প্রথম আলাপে বেশ ভালোই লেগেছিল নরেনকে । তারপর ফোনে যোগাযোগ , সেখান থেকে বাড়িতে যাতায়াত । নরেন সদ্য এম . এ পাশ করেছে । তার ইচ্ছা সেও নৃসিংহ স্যারের মতন লেখক হবে । তাই নৃসিংহ দত্তর সাথে লেগে রয়েছে । তার ছোটখাট ফাই - ফরমাশ খে...